× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লামায় বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ডিগনিটি কিট বিতরণ

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:৩৩ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৬ ২১:৪২ পিএম

লামার বন্যাদুর্গত এলাকায় বুধবার মেডিক্যাল হেলথ ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লামার বন্যাদুর্গত এলাকায় বুধবার মেডিক্যাল হেলথ ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের লামার বন্যাদুর্গত এলাকায় মোবাইল মেডিক্যাল হেলথ ক্যাম্প ও বন্যাদুর্গতদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং বেসরকারি সংস্থা ‘গ্রীন হিল’-এর উদ্যোগে পৌরসভার হরিণঝিরি এলাকার কলাবুরা পাড়ায় বুধবার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে আর্থিক সহায়তা দেয় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ। 

বন্যা পরবর্তী সময়ে যাতে কোনো মারাত্মক রোগ ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, কিশোরী ও গর্ভবতী মাসহ ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার ডা. সাকিব। এ সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কায়সার, সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া, এমটিইপিআই মো. মোস্তফা ও গ্রীন হিলের মিডওয়াইফরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবার পাশাপাশি কিশোরী ও শিশুদের ইপিআই ভ্যাকসিনও দেওয়া হয়।

ক্যাম্প থেকে ৫০ জন গর্ভবতী ও দুগ্ধদায়ী মাকে বেবি কিট, বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে ডিগনিটি কিট এবং ৬০ জন কিশোরীকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (এমএইচএম) কিট দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনএফপিএয়ের প্রোগ্রাম এনালিস্ট (এসআরএইচআর) মো. জামান, জেলা কর্মকর্তা তিমুথি খেয়াং, জাপাইগো এসআরএইচআর জেলা সমন্বয়ক ডা. জনি চাকমা এবং গ্রীন হিল সংস্থার উপজেলা সমন্বয়ক মংছিংপ্রু মার্মা।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লামার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি তৈরি হওয়া সম্ভবনা থাকায় জরুরি ভিত্তিতে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা