× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২২ কোটি টাকার প্রকল্পে বেড়েছে কালাই পৌরসভার নাগরিক সুবিধা

মো. মোছাদ্দেকুল ইসলাম, কালাই (জয়পুরহাট)

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২০:৩১ পিএম

প্রায় ২২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও চলমান থাকায় জয়পুরহাটের কালাই পৌরসভার অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রায় ২২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও চলমান থাকায় জয়পুরহাটের কালাই পৌরসভার অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রায় ২২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও চলমান থাকায় জয়পুরহাটের কালাই পৌরসভার অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন এসেছে। ভাঙাচোরা সড়কের জায়গায় নির্মিত হয়েছে কংক্রিটের রাস্তা, জলাবদ্ধতা নিরসনে তৈরি হচ্ছে আরসিসি ড্রেন।

পাশাপাশি সড়কবাতি, সোলার লাইট, পৌর অডিটোরিয়াম, নতুন সড়ক, রাস্তার পাশে বসার বেঞ্চ এবং হাটবাজারে আধুনিক শেড নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে নাগরিক সুবিধা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস আগেও যেসব রাস্তা খানাখন্দে ভরা ছিল, সেসব রাস্তা এখন কংক্রিটে নির্মিত হয়েছে। পৌর শহরের জলাবদ্ধতা দূর করতে নির্মাণ করা হচ্ছে আরসিসি ড্রেন। এ ছাড়া সড়কবাতি, সোলার লাইট, পৌর অডিটোরিয়াম নির্মাণ, নতুন রাস্তা নির্মাণ, রাস্তার পাশে বসার বেঞ্চ নির্মাণ, হাটবাজারে উন্নত শেড নির্মাণ ছাড়াও বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন ও চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও চলমান থাকায় বদলে গেছে কালাই পৌরসভার চিত্র। এতে বেড়েছে নাগরিক সুবিধা।

কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, পৌরসভার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছিল সময়ের দাবি। আগে বর্ষা মৌসুমে তার বাড়িতে পানি ঢুকে যেত। নতুন ড্রেন নির্মাণের ফলে এখন দ্রুত পানি নিষ্কাশন হচ্ছে।

পাঁচশিরা বাজার এলাকার বাসিন্দা সোহেল রানা বলেন, নতুন নির্মিত সড়কে হাঁটাচলা এখন অনেক আরামদায়ক। রাস্তার পাশে বসার বেঞ্চ থাকায় পথচারীরাও উপকৃত হচ্ছে। হাটের নতুন শেড নির্মাণ শেষ হলে ব্যবসায়ীদের দুর্ভোগও কমবে। পৌরসভার এমন উন্নয়নে আমরা সবাই খুশি।

কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপির উদ্বোধনের পর উন্নয়নকাজ দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। এর সুফল ইতোমধ্যে পৌরবাসী পেতে শুরু করেছে।

কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, চলমান কাজগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে কালাই পৌরসভার কোনো সড়ক, অলিগলি ভাঙাচোরা থাকবে না এবং বর্ষা মৌসুমে শহরে কোনো জলাবদ্ধতা থাকবে না। পৌরসভার বাসিন্দারা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন।

কালাই পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, কালাই পৌরসভা হবে একটি আধুনিক পৌরসভা এবং নাগরিকরা পূর্ণ সুযোগ-সুবিধা পাবেন। আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের এ ধারা অব্যাহত রাখতে তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা