× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগৈলঝাড়া থানায় হামলা মামলায় আরও দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ১৯:৫৬ পিএম

মঙ্গলবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে এজাহারভুক্ত আসামি শাহাদাৎ হোসেন রানাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে এজাহারভুক্ত আসামি শাহাদাৎ হোসেন রানাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আরও দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বরিশালের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ঢাকার হাজারীবাগ থেকে এজাহারভুক্ত আসামি শাহাদাৎ হোসেন রানাকে গত মঙ্গলবার রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এ ছাড়া একই দিন উপজেলার ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে সৃজন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকার হাজারীবাগে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল তাদের ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে। আরও এক আসামিকে ফুল্লশ্রী গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত এই মামলায় এজাহারভুক্ত ২৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা