× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোড়া খুন মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনা অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার জোড়া খুন মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন আদালতে উপস্থিত থাকলেও বাকি  ৭ জন পলাতক রয়েছেন।

খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ বুধবার (১৫ জুলাই)  দুপুরে প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেনÑ ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক, নুর উদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুর জব্বার। রায় ঘোষণার সময় ফারুক শেখ ওরফে গাড়ি ফারুক আদালতে উপস্থিত ছিলেন। অন্য সাত আসামি পলাতক রয়েছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানার এলাকায় হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকুকে খুন করা হয়।

এ ঘটনায় নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আট আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি নয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, মামলার তদন্ত শেষে পুলিশ ২০১০ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা