× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেট কারসহ ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার, কারবারি গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

 প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।  প্রবা  ফটো

প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রবা ফটো

পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। 

পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টায় আয়োজিত প্রেস কনফারেন্সে অভিযানের বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

রেঞ্জ ডিআইজির নির্দেশনায় পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ।

এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে পাওয়া যায় ৫০০ বোতল ফেনসিডিল।

অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা