× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

আপডেট : ৭ ঘণ্টা আগে

চলমান দেশব্যাপী এইচএসসি পরীক্ষা ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড।  প্রবা ফটো

চলমান দেশব্যাপী এইচএসসি পরীক্ষা ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড। প্রবা ফটো

চলমান দেশব্যাপী এইচএসসি পরীক্ষা ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টায় সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ। তিনি পরীক্ষার্থীদের জলাবদ্ধতা ও গর্তে পড়ার দুর্ভোগ নিয়ে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, সোমবারের পরীক্ষা গ্রহণে শিক্ষাবোর্ডের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ভোরে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করার সুযোগ ছিল না। তবে, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে নিরাপদে বাসায় ফিরতে পারে, সে লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার সমন্বিতভাবে কাজ করেছে।
চেয়ারম্যান জানান, বুধবারের এইচএসসি পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করে ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সোমবারের টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি স্থানে কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে পরবর্তী পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনও করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাক ড.মো. শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. শিপন মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক সালাহউদ্দিন, উপসচিব (একাডেমিক) আব্দুল কাদির, কলেজ পরিদর্শক ড. মো. জাহাঙ্গীর আলম মজুমদার এবং বিদ্যালয় উপপরিদর্শক আখতার হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা