× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুর পূর্ব ধামসরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণসম্পন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা  রোপণ করা হয়। প্রবা ফটো

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণসম্পন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। প্রবা ফটো

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার (১৫ জুলাই) বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সরকারি নির্দেশনা মোতাবেক এ কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণসম্পন্ন মোট ৩ প্রজাতির গাছের চারা (১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি) রোপণ করা হয়।

​বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন,  পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজী ফেরদৌসী, শিক্ষক প্রতিনিধি ফিরোজা সিদ্দিকা শিমুল, সহকারী শিক্ষক আবুল বাসার,  বামরাইল ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিরীন আক্তার লিপি, মহিলার সদস্য কানিজ ফাতেমা ব্যবসায়িক সজল মোল্লাসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। কর্মসূচি চলাকালীন সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে রোপণকৃত চারাগুলোর নিয়মিত যত্ন ও সঠিক পরিচর্যা নিশ্চিত করার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

​বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা