× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

রংপুর অফিস

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

আপডেট : ৭ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরে রাস্তা পারপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় অরুন বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নগরীর মডার্ণ মোড় এলাকায় বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অরুন বালা গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী গ্রামের তর বাসুর স্ত্রী। এ ঘটনায় চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে মডার্ণ মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন অরুন বালা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন অরুন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই অরুন বালার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক মোরসালিন মিয়া ও হেল্পার আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা