× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় সাংবাদিকদের আড্ডায় গুলি, অল্পের জন্য রক্ষা

খুলনা অফিস

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা। প্রতীকী ছবি

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা। প্রতীকী ছবি

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

মুহূর্তের মধ্যে সরে যাওয়ায় চার সাংবাদিক প্রাণে বেঁচে গেলেও ছররার গুলিতে একজন আহত হয়েছেন।

এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো।

খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্কসংলগ্ন এলাকায় সাংবাদিকদের নিয়মিত আড্ডাস্থলকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলির ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। 

একটি চায়ের দোকানের সামনে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দুই হামলাকারী পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়েছে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনার সময় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভির প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ এবং দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীর চা পান করছিলেন।

ঠিক তখনই মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে  বলেও জানান তারা।

তারা বলেন, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা দ্রুত সরে গেলেও ছররার গুলির একটি অংশ আওয়াল শেখের শরীরে লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

এসএ টিভির প্রতিনিধি রকিবুল ইসলাম মতি জানান, তারা কয়েকজন সাংবাদিক স্বাভাবিক আড্ডায় ব্যস্ত ছিলেন। হঠাৎ দুই যুবক এসে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, বলেন তিনি।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও দাবি তার।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা পৃথক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তারা বলেন, জনসমাগমপূর্ণ এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার নয়, সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্যও বড় হুমকি।

সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা