ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ছবি: ভিডিও থেকে
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গুদামে বুধবার ভোরে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে, ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।
আগুন নেভাতে বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একযোগে কাজ করছে।