× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গর্তে গাড়ির ক্ষতি, মেয়রকে আইনি নোটিশ দিয়ে ক্ষতিপূরণ দাবি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ ঘণ্টা আগে

চট্টগ্রাম সিটি করপোরেশন। ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশন। ফাইল ছবি

ফ্লাইওভারের মুখে সড়কে বড় গর্তে ব্যক্তিগত গাড়ি পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী প্রকৌশলীকে আইনি নোটিশ পাঠিয়েছেন চট্টগ্রাম নগরীর এক বাসিন্দা, যেখানে গাড়ি মেরামত বাবদ ব্যয় হওয়া ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী খালেদ মাহমুদ রায়হানের মাধ্যমে মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও সড়ক বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে এ নোটিশ পাঠানো হয়। মো. মীর হাসান বাবলুর পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে। তিনি পেশায় একজন আইনজীবী এবং নগরের মুরাদপুর সংলগ্ন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। মুরাদপুর ফ্লাইওভারের মুখে থাকা গর্তে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

নোটিশে বলা হয়েছে, সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব চসিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হলেও মুরাদপুর ফ্লাইওভারের মুখে দীর্ঘদিন ধরে সড়কের কার্পেটিং নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

আরও বলা হয়েছে, মীর হাসান মঙ্গলবার তার হোন্ডা ভেজেল গাড়ি নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার গর্তে চাকা পড়ে যায়। এতে গাড়ির চাকা, মাডগার্ড, এক্সেল, বাম্পার, সাসপেনশন, স্টিয়ারিং র‌্যাক বক্স, হ্যাঙ্গারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও গাড়ির রং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব মেরামতে তার প্রায় ৯১ হাজার টাকা ব্যয় হয়। পাশাপাশি তার নিয়মিত অফিসে যাতায়াত ব্যাহত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে সাত দিনের মধ্যে ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণ পরিশোধ না করা হলে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা