ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৯:৪২ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৯:৪৩ পিএম
প্রতীকী ছবি
দিনাজপুরের পার্বতীপুরে একটি কক্ষ থেকে বৈদ্যুতিক পাখায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মা ছবি রানী রায় (৩৫) ও কিশোরী মেয়ের পল্লবী রানী রায়ের (১৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
উপজেলার
ছোট চণ্ডীপুর কালিরহাট এলাকার সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের
ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পল্লবী
রানী রায় ফুলবাড়ী উপজেলার বারাইহাট সংলগ্ন গোল্ডেন হোপ স্কুলের নবম শ্রেণির
শিক্ষার্থী ছিল।তার সঙ্গে এক যুবকের পালিয়ে বিয়ের বিষয়ে প্রায়ই পরিবারে ঝগড়া হতো।
জানা
যায়, ছবি রানী রায় ও পল্লবী রানী রায়ের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজনের
চিৎকারে এলাকাবাসীসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে
পুলিশ এসে তাদের শয়নকক্ষ থেকে বৈদ্যুতিক পাখায় ওড়নায়
প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ছবি রানী ও পল্লবী রানীর মরদেহ উদ্ধার করে।
সোমবার
(১৩ জুলাই) স্বামী-স্ত্রী বিবাদ হলে স্ত্রী ও মেয়েকে মারধর করেন রিপেন রায়।
মারধরের পরেই সকলের দৃষ্টির আড়ালে ছবি রানীর শয়নকক্ষের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না
দিয়ে ফাঁস নিয়ে ছবি রানী রায় ও পল্লবী রানী রায় আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন
এলাকাবাসী।
মোস্তফাপুর
ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকিন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মা ও
মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ
বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, খবর
পেয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মেয়ের আত্মহত্যার পর একই
দঁড়ি বা ওড়নায় মা আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়
ব্যবস্থাগ্রহণ করা হবে।