× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে খুলনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা অফিস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৭:২৪ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৮:১৯ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধনের অভিযোগে  খুলনায় বিক্ষোভ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধনের অভিযোগে খুলনায় বিক্ষোভ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে খুলনায় বিক্ষোভ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

নগরীর শিববাড়ি মোড়ে মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজের এইচএসসি পরীক্ষার্থী টি এম বাইজিদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত রাখার দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কথিত পোলট্রি বা ফার্মের মুরগি সংক্রান্ত মন্তব্য শুধু তাদের নয়, বরং তাদের অভিভাবকদের জন্যও অপমানজনক। এ ধরনের বক্তব্য প্রত্যাহার এবং এর জন্য জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে বলে শিক্ষার্থীরা দাবি তোলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা