× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ রঞ্জন দেব আর নেই

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৫:৫৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণীসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বন্যপ্রাণীদের অকৃত্রিম বন্ধু  সীতেশ রঞ্জন দেব আর নেই।  প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণীসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বন্যপ্রাণীদের অকৃত্রিম বন্ধু সীতেশ রঞ্জন দেব আর নেই। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণীসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বন্যপ্রাণীদের অকৃত্রিম বন্ধু শহরের রামকৃষ্ণ মিশন সড়কের বাসিন্দা সীতেশ রঞ্জন দেব আর নেই।

তিনি ৭৫ বছর বয়সে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সীতেশ রঞ্জন দেবের নাতি রাজদ্বীপ দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে সীতেশ রঞ্জন দেব ডায়াবেটিসহ নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে আকস্মিক তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি পথিমধ্যে মৃত্যুবরণ করেন।

মারা যাওয়ার পর মরদেহ তার প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণীসেবা ফাউন্ডেশনে নিয়ে রাখা হয়। সেখানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার মরদেহ রামকৃষ্ণ মিশন সড়কের বাসভবনে নিয়ে আসা হয়। পরে বেলা ২টার দিকে তার পৈত্রিক বাড়ি শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এদিকে বন্যপ্রাণীদের সুদীর্ঘকালের অকৃত্রিম বন্ধু সীতেশ রঞ্জন দেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মুহিবউল্লাহ আকন, শ্রীমঙ্গল প্রেস ক্লাব, বীর মুক্তিযুদ্ধা আবু শহীদ আব্দুল্লাহ, বিশিষ্ট চিকিৎসক হরিপদ রায়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।

প্রয়াত সীতেশ রঞ্জন দেব দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি প্রায় অর্ধ শতাব্দির বেশি সময় ধরে বন্যপ্রাণী সংরক্ষণ, বন ছেড়ে নানা কারণে লোকালয়ে আসা বন্যপ্রাণী উদ্ধার, সেবা, চিকিৎসা, পুনর্বাসনে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। এছাড়া তার প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে বন্যপ্রাণীদের লোকালয় থেকে উদ্ধারের পর পুনরায় বনাঞ্চলে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি প্রাণীহত্যা রোধ, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণসহ পরিবশের নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করেছেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা