বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৪:১৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ রাসেল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানার এসআই সানোয়ারের
নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার
সলিমাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত ঢাকা মেট্রো
ঘ-১৪-১১০৬ নম্বরের একটি পাজেরো গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদের মধ্যে ব্ল্যাক অ্যান্ড
হোয়াইট, ক্লেমোর, টিচার্স, অ্যাবসুলেট ভদকা ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ রয়েছে। গ্রেপ্তার
রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের বাসিন্দা।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৩৬ বোতল
বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলছে।