× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশের বাস চলচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাজশাহী অফিস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৩:৩৩ পিএম

রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার  সন্ধ্যা থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।  প্রবা ফটো

রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার সন্ধ্যা থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। প্রবা ফটো

রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ রয়েছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূরপাল্লা রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এর আগে সোমবার বিকেলে তার সম্মেলন কক্ষে বাস শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে বৈঠকে বসেছিল প্রশাসন। বৈঠকে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে কমিটিতে শ্রম পরিচালকের পক্ষে একজন, মহানগর পুলিশ কমিশনারের পক্ষে একজন, শ্রমিক ফেডারেশনের পক্ষে একজন প্রতিনিধি রাখার সিদ্ধান্ত সভায় উপস্থিত সবাই মেনে নেন।

কমিটিতে বাস মালিক সমিতির পক্ষে একজন প্রতিনিধি রাখার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। তিনি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বাস মালিক সমিতির প্রতিনিধি না রাখার পক্ষে বক্তব্য দিতে গেলে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল প্রতিবাদ করেন। এ সময় বাস মালিক ও শ্রমিকদের হট্টগোল শুরু হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ভণ্ডুল হয়ে যায়। বৈঠক থেকে বাস টার্মিনালে ফিরে গিয়ে শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেন।

শ্রমিকদের অভিযোগ, ওই কমিটিতে বাস মালিক সমিতির নেতা নজরুল ইসলাম হেলালকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হলে তারা এর প্রতিবাদ জানান। একপর্যায়ে শ্রমিক প্রতিনিধিরা বৈঠক বর্জন করে বেরিয়ে আসেন এবং অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।

বাস শ্রমিকদের দাবি, দীর্ঘ দিন ঘরে অচল রয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। তবে চাঁদা আদায় অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তারা নির্বাচিত কমিটির দাবি করেন।

রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ নিয়ে আপত্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তী  সময়ে শ্রমিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা