× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ লাখ টাকার গাঁজাসহ পুলিশের জালে আটক নারী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১২:০৮ পিএম

কুলিয়ারচরে গাঁজা জব্দসহ আটক মাদক কারবারি রুবিনা খাতুন।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুলিয়ারচরে গাঁজা জব্দসহ আটক মাদক কারবারি রুবিনা খাতুন।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্লাস্টিকের চটের বস্তায় লুকিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের গাঁজা বহনের সময় রুবিনা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক রুবিনা খাতুন ভৈরব উপজেলার কালিপুর গ্রামের আকবর আলীর স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার রাতে কুলিয়ারচর থানা পুলিশের মোবাইল ডিউটি ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভৈরব থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নেওয়া হচ্ছে।

সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার একটি চৌকস দল উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কাশেম মিয়ার মুরগির ফার্মের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে প্লাস্টিকের চটের বস্তার ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবিনা খাতুন বিক্রির উদ্দেশ্যে এসব গাঁজা বহন করছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। এ ঘটনায় আটক রুবিনা খাতুনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা