ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১১:৫৫ এএম
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সবজি বাজারে এভাবেই কাঁচা মরিচের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতা । প্রবা ফটো
টানা বৃষ্টিপাতসহ সরবরাহ কম হওয়ার অজুহাতে দিনাজপুরের ফুলবাড়ীতে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রকার ভেদে কেজিতে ৭২ থেকে ৭৫ টাকা। এতে অস্বস্তিতে পড়েছেন নিম্নআয়ের ক্রেতা সাধারণ।
ফুলবাড়ী পৌর সবজি বাজারে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে প্রকার ভেদে ২২ থেকে ২৫ টাকায়, সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকায়।
এ ব্যাপারে সবজি বিক্রেতা শাহ জামাল বলেন, টানা বৃষ্টিপাতার
কারণে কৃষকের মরিচ খেত নষ্ট হওয়াসহ পাইকারি বাজারে মরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।
তবে আগামীতে আরও দাম বাড়তে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করছেন
কাঁচা মরিচ কিনতে আসা হোটেল ব্যবসায়ী খোকন পাল বলেন,
হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় প্রয়োজনের তুলনায় কম করে কিনতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং রয়েছেÑ যাতে কেউ কোনো পণ্যের দাম অযাচিতভাবে বাড়াতে না পারে।