× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীর মনিপুরে সড়ক উপচে লোকালয়ে ঢুকছে পানি

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১০:২২ এএম

জগতপুর ব্রিজের দক্ষিণ পাশে মনিপুর এলাকায় সোমবার দুপুর থেকে সড়কের কয়েকটি অংশ উপচে পানি আশপাশের এলাকায় ঢুকতে শুরু করে। ছবি: ভিডিও থেকে

জগতপুর ব্রিজের দক্ষিণ পাশে মনিপুর এলাকায় সোমবার দুপুর থেকে সড়কের কয়েকটি অংশ উপচে পানি আশপাশের এলাকায় ঢুকতে শুরু করে। ছবি: ভিডিও থেকে

ফেনীর ফুলগাজী উপজেলার মনিপুর এলাকায় মুহুরী নদীর পানি বেড়ে সড়কের ওপর দিয়ে লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে।

জগতপুর ব্রিজের দক্ষিণ পাশে মনিপুর এলাকায় সোমবার দুপুর থেকে সড়কের কয়েকটি অংশ উপচে পানি আশপাশের এলাকায় ঢুকতে শুরু করে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পুর) মো. ফাহাদ্দিস হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, নদীর পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে উপজেলার নিম্নাঞ্চলের বসতবাড়ি, সড়ক ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির স্মৃতি এখনও তাজা থাকায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জানমাল ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে। নদীর পানি আরও বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাউবো।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফাহাদ্দিস হোসাইন বলেন, “মনিপুর এলাকায় একটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে যেখান দিয়ে পানি প্রবেশ করছে, সেটি মূল নদীবাঁধ নয়; একটি সংযোগ সড়ক”।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া বলেন, “মুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনিপুর এলাকায় একটি সড়কের ওপর দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে বলে খবর পেয়েছি। পরিস্থিতির ওপর আমাদের নিবিড় নজরদারি রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা