× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরে ট্রলারডুবি: ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২২:৫৫ পিএম

আজমলী ঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আজমলী ঘাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

কুতুবদিয়া উপকূল থেকে দূর গভীর সাগরে সোমবার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা অন্য সাত জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, ডুবে যাওয়া ট্রলারটি সোমবার রাত ৯টার দিকে উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। পরে ট্রলারের ভেতর তল্লাশি চালিয়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। তাদের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল। ভোরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সাত জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। বিকালে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করার পর স্থানীয় জেলেরা সেটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন। নিখোঁজ অপর জেলেকে উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা