প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২২:২৫ পিএম
অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ ও অ্যাডভোকেট মো. শাহজাহান সিরাজ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
আইনজীবীদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে ফটিকছড়ি উত্তর উপজেলা আইনজীবী সমিতি নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সোমবার আয়োজিত এক সভায় নবগঠিত এই সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উত্তর ফটিকছড়ি এলাকার ১৫ জন আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মো. শাহজাহান সিরাজকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন— যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দীন আহম্মেদ সিদ্দিকী সোহেল ও অ্যাডভোকেট মো. আইয়ুব আলী। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কায়সার হামিদ ও মো. আতিক উল্লাহ আরাফাত।
এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন— এম এ কাসেম, এম এ তালপব চৌধুরী, মো. ফরিদ, মো. আরাফাত বিন ইদ্রিস এবং ফয়সাল বিন ফারুকী।