× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামতের খরচ দেবে সরকার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২০:৩৬ পিএম

 চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিনের সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা বিতরণ করছেন বিদ্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিনের সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা বিতরণ করছেন বিদ্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে বন্যার পানিতে ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামতের খরচ সরকারে পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষদের দেখতে, তাদের খোঁজ খবর নিতে এবং ত্রাণ বিতরণকালে সোমবার দুপুরে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, “পানি কমে যাবার পরে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতের খরচ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। যাদের ফসলের ক্ষেত বিনষ্ট, মৎস্য খামার ভেসে গেছে, গবাদিপশু ক্ষয়ক্ষতি হয়েছে, তারাও যেন ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য আমরা সরকারের তরফ থেকে উদ্যোগ নেব”।

তিনি আরও বলেন, “আমরা জানি গত সাত দিন ধরে আপনারা খুব কষ্টের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি খুব যেন এ কষ্টের দিন দ্রুততম সময়ে শেষ হয়। আমি তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই, প্রতিটি দুর্গত এলাকার কষ্টে থাকা মানুষ, প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ সরকার খাবার পৌঁছে দেবে”।

প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর সাহায়তা এবং বিমান বাহিনীর খাবার নিয়ে বিপন্ন মানুষের দোরগোড়ায় পৌঁছানোর বিষয়টি উল্লেখ করে তিনি সেনাবাহিনী ও বিমানবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক নেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা