× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক ব্যবসায়ীকে ২০৪ বোতল মদসহ গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২০:২৫ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৬ ২০:৩০ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদ ও সিএনজি অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ  করেছে। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদ ও সিএনজি অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০৪ বোতল দেশীয় মদ ও সিএনজি অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে মালামালসহ আটককৃত মদ ব্যবসায়ীকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের পর্যটন গ্রাম খ্যাত রাধানগরে সোমবার (১৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম অমিত সতনামি। তিনি উপজেলার জেরিন চা বাগানের স্বপন সতনামির ছেলে।

রাধানগর গ্রামের মাদকবিরোধী টিমের সদস্য মো. আবুল হাসেম জানান, সোমবার ভোরে একটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ ১৩১৪০১) রাধানগর সড়কে পর্দা (ত্রিফল) টাঙিয়ে যাচ্ছিল। গাড়িটি দেখে সন্দেহ হলে মাদকবিরোধী টিমের সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি করে ১৭ কার্টুন মদ দেখতে পেয়ে গাড়িসহ মাদক ব্যবসয়ীকে গ্রেপ্তার করে। পরে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার পর মাদক ব্যবসায়ীকে গাড়িসহ তাদের হাতে সোপর্দ করা হয়। 

এ ব্যাপার শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, মাদক ব্যবসায়ী অমিত সতনামি খাইছড়া চা বাগান থেকে মদ কিনে অবৈধভাবে বিক্রির জন্য রাধানগর এলাকায় নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সিএনজি থেকে ১৭ কার্টুন (২০৪ বোতল) দেশীয় কেরু মদ জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, রাধানগর এলাকাবাসীর সহায়তায় সোমবার ভোরে এক মাদক ব্যবসায়ীকে অভৈধভাবে মদবহনকারী সিএনজিসহ গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১১ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা