× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলের জালে ধরা পড়ল বিরল ‘সিংহ ফিশ’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২০:১৩ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৬ ২০:৩৬ পিএম

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুটি ‘সিংহ ফিশ’ (লায়ন ফিশ)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুটি ‘সিংহ ফিশ’ (লায়ন ফিশ)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দুটি ‘সিংহ ফিশ’ (লায়ন ফিশ)। রঙিন ডোরাকাটা মাছ দুটির শরীরজুড়ে রয়েছে লম্বা লম্বা পাখনা ও বিষাক্ত কাঁটা।

দেখতে খুব সুন্দর, কিন্তু বিপজ্জনক। স্থানীয়ভাবে এটি ‘অ্যারোপ্লেন মাছ’ নামেও পরিচিত।

রবিবার (১২ জুলাই) বিকালে মাছ দুটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মায়ের দোয়া ফিশ’ আড়তে নিয়ে আসেন জেলেরা।

এর আগে গত শনিবার গভীর রাতে এফবি জাবের নামের ট্রলারের জেলেরা মাছ দুটি পান। মাছ দুটির ওজন প্রায় ৭৫০ গ্রাম। উৎসুক জনতা লায়ন ফিশ দেখতে ভিড় করে। 

ট্রলারের মাঝি মো. আসাদ বলেন, শনিবার গভীর রাতে জালে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে এই দুটি মাছও আটকা পড়ে। আগে কখনও এমন মাছ দেখিনি। রঙিন মাছ দুটি অ্যারোপ্লেনের মতো দেখতে।

মায়ের দোয়া ফিশের স্বত্বাধিকারী মোহাম্মদ সোহাগ বলেন, এ ধরনের মাছ সাধারণত এই উপকূলীয় এলাকায় পাওয়া যায় না। মাছ দুটি ক্রেতা ছগির আকনের কাছে ৫ হাজার টাকা কেজি দরে ৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেছি।

ক্রেতা ছগির আকন বলেন, মাছ দুটি দেখতে খুব আকর্ষণীয়, এজন্য কিনেছি। সংরক্ষণ করে রাখব। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই উপকূলে এ ধরনের মাছ সচরাচর দেখা যায় না। কাঁটা আর ভেতরের বিষাক্ত অংশ ফেলে দিলে মাংস খাওয়া যায়। এর মাংস সাদা ও সুস্বাদু। 

অ্যাকুরিয়ামের জন্য খুব দামি মাছ এটা। কিন্তু সমুদ্রে এরা অন্য ছোট মাছ খেয়ে ফেলে, তাই পরিবেশের জন্য ক্ষতিকর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা