× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে ধান রোপণ

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ১৯:৫৩ পিএম

শেরপুরের মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের একটি কাঁচা সড়কের ওপর ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরের মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের একটি কাঁচা সড়কের ওপর ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শেরপুরে একটি গ্রামীণ সড়কের ওপর ধানের চারা রোপণ করে এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, দেশ স্বাধীনের দীর্ঘ ৫৫ বছর গত হলেও এই সড়কে হয়নি কোনো উন্নয়ন কাজ, প্রতিবাদে এমন উদ্যোগ গ্রহণ করছেন তারা।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল গ্রামের একটি কাঁচা সড়কের ওপর ধানের চারা রোপণ করে এই প্রতিবাদ জানানো হয়।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিরা প্রতিটি নির্বাচনের আগে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কোনো কার্যকর উদ্যোগ নিতে তাদের দেখা যায় না। অল্প বৃষ্টিতেই পুরো সড়কই জল কাদায় একাকার হয়ে যায়। এতে করে দুটি গ্রামের প্রায় ৪০০ পরিবারের মানুষ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে বছরের পর বছর ধরে এলাকার মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, রাস্তাটি পাকা করার জন্য সংসদ সদস্য গোলাম সিরাজের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে রাস্তাটির প্রাথমিক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, সাময়িক সংস্কারের পরিবর্তে দ্রুত রাস্তাটি টেকসইভাবে পাকা করা হোক, যাতে বছরের পর বছর ধরে চলমান দুর্ভোগ থেকে তারা স্থায়ীভাবে মুক্তি পান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা