× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুল (ইংলিশ ভার্সন)-এর উদ্যোগে এক অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুল (ইংলিশ ভার্সন)-এর উদ্যোগে এক অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিয়াম ল্যাবরেটরি স্কুলের (ইংলিশ ভার্সন) উদ্যোগে সোমবার আয়োজিত এক অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও শৃঙ্খলার বিকাশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ”। 

তিনি আরও বলেন, “একটি শিক্ষার্থীর সার্বিক বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ”।

প্রশ্নপত্রের মানোন্নয়ন, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। 

সমাবেশে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান, শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক জেবুন নাহার শাম্মী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা