× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ কারাগারের বেসরকারি পরিদর্শক হলেন প্রতিদিনের বাংলাদেশের আশরাফুল কহিনুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

প্রতিদিনের বাংলাদেশের হবিগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম কহিনুর। ফাইল ছবি

প্রতিদিনের বাংলাদেশের হবিগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম কহিনুর। ফাইল ছবি

হবিগঞ্জ জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের হবিগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম কহিনুর। 

সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার আগামী ২ বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ কারাবিধি অনুযায়ী, হবিগঞ্জ জেলা কারাগারে নতুন ৯ জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ জন সংসদ সদস্য এবং আশরাফুল ইসলাম কহিনুরসহ ৭ জন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কারাবিধি ৫৬(১) ধারা মোতাবেক নিয়োগ পাওয়া দুইজন সংসদ সদস্য হলেন— জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।

এছাড়া কারাবিধি ৫৬(২) ধারা অনুযায়ী নিয়োগ পাওয়া সাতজন বিশিষ্ট ব্যক্তি হলেন— সাংবাদিক আশরাফুল ইসলাম কহিনুর, অ্যাডভোকেট আবুল ফজল, মো. গোলাম মাওলা, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, সৈয়দা লাভলী সুলতানা এবং সুরাইয়া আক্তার খানম।

বেসরকারি কারা পরিদর্শক পদটি একটি অলাভজনক ও অবৈতনিক পদ। নবনিযুক্ত এই পরিদর্শকরা কারাগারের অভ্যন্তরে বন্দিদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, মানসম্মত খাবার তদারকি, মাদক সমস্যার সমাধান, অসুস্থ বন্দিদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘন বা শাস্তির অপপ্রয়োগ রোধে তদারকির দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা