যশোরে ২৩ লাখ টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । প্রবা ফটো
যশোরে ২৩ লাখ টাকার স্বর্ণের বারসহ তাজুল ইসলাম নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের
উপর অভিযান চালিয়ে সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এসব স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সে কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার
বাসন্ডা গ্রামের বাসিন্দা। জব্দকৃত স্বর্ণের ওজন ১১৬.৬২ গ্রাম। যার বাজারমূল্য ২৩ লাখ
৫৮ হাজার ৯৮৯ টাকা। এ সময়ে তার কাছে থেকে ১৩০০০ টাকা মূল্যের ২টি মোবাইল ফোন এবং নগদ
২,২০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পাচারকারী
জানায়, পাচারকারী ঢাকা থেকে যশোর হয়ে নাভারন দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের
বারটি নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা
পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, প্রতিনিয়ত
ভারতে পাচারের উদ্দেশ্যে আনা স্বর্ণের বার ও ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসা মাদক
ও অন্যান্য বিপুল পরিমাণের পণ্য জব্দ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সকালে গোপন
সংবাদের ভিত্তিতে যশোর নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক
করা হয়।