× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ ধরার অপেক্ষায় রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে নিহত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

রেললাইনের পাশে পড়ে ছিল নিহত মাসুদ রানার মাছ ধরার সরঞ্জাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রেললাইনের পাশে পড়ে ছিল নিহত মাসুদ রানার মাছ ধরার সরঞ্জাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে রেললাইনে ঘুমানো এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

গচিহাটা রেলস্টেশন এলাকায় রবিবার গভীর রাতে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহত মাসুদ রানা (৩২) গচিহাটা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাসুদ রানার মাছ ধরার একটি জাল চুরি হয়ে যায়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরে কষ্ট করে নতুন একটি চায়না জাল কিনে প্রতিদিনের মতো রবিবার রাতে স্থানীয় বিলে মাছ ধরতে যান।

বিলটি রেললাইনের পাশেই হওয়ায় তিনি সেখানে জাল পেতে মাছ ওঠার অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় পাহারা দিতে দিতে একপর্যায়ে রেললাইনের ওপর বসে বিশ্রাম নেন। প্রচণ্ড ক্লান্তির কারণে সেখানেই তিনি ঘুমিয়ে পড়েন।

এ সময় কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। গভীর ঘুমে থাকায় ট্রেনের হুইসেল বা ইঞ্জিনের শব্দ তিনি টের পাননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় এলাকায় বাসিন্দা আরিফুর ইসলাম সুজন বলেন, মাসুদ রানা নিয়মিত রাতে বিলে মাছ ধরতে যেতেন। ঘটনার রাতেও তিনি জাল পেতে মাছ ওঠার অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় জেগে থাকায় ক্লান্ত হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী সোমবার দুপুরে বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, “নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা