কুমিল্লা অফিস
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৫৬ মিনিট আগে
বিএনপির লোগো। ছবি: সংগৃহীত
আবুল হাশেমকে আহ্বায়ক ও আরও ৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার এ কমিটির অনুমোদন দেন।
এর আগে আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়।
নতুন কমিটির সাত যুগ্ম আহ্বায়ক হলেন- সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।
আগামী তিন মাসের মধ্যে এ কমিটিকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।