নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার পাহাড়পুর গ্রামে শয়ন কক্ষের খাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
নওগাঁর মহাদেবপুর উপজেলার পাহাড়পুর গ্রামে সোমবার (১৩ জুলাই) সকালে শয়ন কক্ষের খাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তারা হলেন- ওই গ্রামের লোকমান মন্ডল
(৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, রাতের খাবার খেয়ে
দুজনে ঘুমাতে যান। ভোর ৪টা দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে
তারা খাটের উপর তাদের মরদেহ দেখতে পান। স্থানীয়দের
ধারণা, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার
কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা ঘটাতে পারে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু'টি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের
জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত কিছু
খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন
জানা যাবে।