× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনার পানি ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি

বগুড়া অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

ছবিটি সোমবার সকালে সারিয়াকান্দি থেকে তোলা । প্রবা ফটো

ছবিটি সোমবার সকালে সারিয়াকান্দি থেকে তোলা । প্রবা ফটো

বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে নদীর পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। তবে পানি এখনো বিপৎসীমার ১৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে টানা ভারী বৃষ্টিতে বগুড়া শহরের অধিকাংশ সড়কে পানি জমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।  

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার হিসাবে সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭০ মিটার (এসওবি)। এ সময় নদীর পানি বিপৎসীমার ১৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৬টায় পানি সমতল ছিল ১৪ দশমিক ৬৮ মিটার। সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর বিপৎসীমা ১৬ দশমিক ২৫ মিটার।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ১০ সেন্টিমিটার বেড়েছে। উজানের ঢল ও চলমান বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে।

এদিকে,  রবিবার রাত থেকে বগুড়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ সড়কে পানি জমে গেছে। এতে স্কুল, কলেজ ও অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক এলাকায় যান চলাচলও ধীরগতির হয়ে পড়ে।

বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, বগুড়ায় রবিবার বিকেল ৩টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত আরও ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা