বদলগাছী (নওগাঁ) প্র্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ৫ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে উভয় চালক গুরুতর আহত হয়েছেন। প্রবা ফটো
নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে উভয় চালক গুরুতর আহত হয়েছেন।
বদলগাছী-আক্কেলপুর মহাসড়কে রবিবার
(১২ জুলাই) আনুমানিক বিকাল সাড়ে ৫টা দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আহত মোটরবাইক চালক আলম (৪০) উপজেলার সেনপাড়া গ্রামের এবং
আহত সিএনজি চালক বিশু (৫০) উপজেলার জগনাথপুরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর
থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরবাইকের।উভয়
চালক গুরুতর আহত হন। তাদের মধ্যে মোটরবাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় উপস্থিত জনতা
দ্রুত ভ্যানে করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সিএনজি চালক গাড়িতে
রক্তাক্ত অবস্থায় ঝুলে ছিলেন। স্থানীয়রা সবাই মিলে তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য
কমপ্লেক্সে পাঠান।সিএনজিতে ৫ জন যাত্রী ছিলেন যার ৩ জন মহিলা।যাত্রীদের পরিচয় জানা
সম্ভব হয়নি তবে মহিলা ৩ জন গোপীনাথপুরের বাসিন্দা এবং কিছুক্ষণ বিশ্রামের পর নিজ বাড়ির
উদ্দেশ্যে রওনা দেন বলে জানা যায়।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
দায়িত্বরত চিকিৎসক ডা. আশিক হোসেন বলেন, আনুমানিক ৪০ মিনিট আগে এক্সিডেন্টে আহত ২
জন রোগী এসেছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করে দিয়েছি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আহতের হাসপাতালে পাঠানো
হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।