× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৭ ঘণ্টা আগে

গুলশানের বাসভবন থেকে সোমবার বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

গুলশানের বাসভবন থেকে সোমবার বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বরিশাল সফরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে সড়কপথে গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।

গত দুই দিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতিরও কোনো কমতি নেই।

নির্দেশনা অনুযায়ী কোনো প্রকার তোরণ, ব্যানার ও ফেস্টুন ছাড়াই প্রধানমন্ত্রীকে বরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলা থেকে বরিশাল নগরী পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানবপ্রাচীর করা হবে।

পথে পথে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। এক্ষেত্রে মহাসড়ক দিয়ে চলাচল করা যানবাহন, জনগণ ও পথচারীদের যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলায় নতুন করে খনন করা সরিকল-বাটাজোর খাল পাড়ে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখান থেকে বরিশাল নগরীতে এসে ত্রিশ গোডাউন, বধ্যভূমি, খালের পাড়ে দেশীয় প্রজাতির ফল ও ফুল গাছের চারা রোপণ করবেন।

এছাড়াও প্রধানমন্ত্রী সেখানে বরিশালের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বিকাল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা