× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী ও চট্টগ্রাম সীমান্তে কোটি টাকার শাড়ি ও ওষুধ জব্দ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ ঘণ্টা আগে

ফেনী ও চট্টগ্রাম সীমান্তে কোটি টাকার শাড়ি ও ওষুধ জব্দ

ফেনী ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবি ফেনী ব্যাটালিয়ন ১ কোটি ১ লাখ ৭৯ হাজার ৭৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে। রবিবার (১২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া উপজেলা ও চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ঝটিকা অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। 

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ পুশইন প্রতিরোধ ও সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি বদ্ধপরিকর। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন কাজ করছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা