× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭০০ কোটি টাকার সড়ক উন্নয়নের ঘোষণা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ঘণ্টা আগে

৭০০ কোটি টাকার সড়ক উন্নয়নের ঘোষণা

আগামী দুই বছরের মধ্যে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৯২টি সড়কে প্রায় ৭০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।

তিনি বলেন, পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে উপজেলার আর কোনো উন্নয়নকাজ বাকি থাকবে না।

শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলার করটিয়াপাড়া এলাকায় যাদবপুর ইউনিয়নের নলুয়া–গাজীপুর জিসিÑ বেলতৈল সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার কৃচ্ছসাধনের নীতি অনুসরণ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন। আমরাও বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা ১০০ টাকায় লাঞ্চ করি।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, সহসভাপতি রফিকুল ইসলাম, বজলুর রহমান ভূঁইয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা