× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট করতোয়া সিটির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ঘণ্টা আগে

রিয়াল বাঙালিকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বগুড়া প্রফেশনালস’ ক্লাবের আয়োজিত প্রথম ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের নামে করে নিয়েছে করতোয়া সিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রিয়াল বাঙালিকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বগুড়া প্রফেশনালস’ ক্লাবের আয়োজিত প্রথম ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের নামে করে নিয়েছে করতোয়া সিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া প্রফেশনালস’ ক্লাবের (বিপিসি) উদ্যোগে আয়োজিত বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর চ্যাম্পিয়ন হয়েছে করতোয়া সিটি।

তেজগাঁওয়ের টার্ফ নেশনে শনিবার রিয়াল বাঙালিকে জয় তুলে নেয় করতোয়া।

বগুড়ার ১৩টি উপজেলার খেলোয়াড়দের নিয়ে জেলার চারটি ঐতিহ্যবাহী নদীর নামে গঠিত করতোয়া সিটি, নাগর ইউনাইটেড, অ্যাটলেটিকো যমুনা ও রিয়াল বাঙালি।

ফাইনালে মুখোমুখি হয় করতোয়া সিটি ও রিয়াল বাঙালি। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফলাফল সমতায় থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

সেখানে রিয়াল বাঙালিকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বগুড়া প্রফেশনালস’ ক্লাবের আয়োজিত প্রথম ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের নামে করে নেয় করতোয়া সিটি।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রফেশনালস’ ক্লাবের প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার মুনজুরুল করিম এবং সেক্রেটারি ও কো-ফাউন্ডার মুহাম্মাদ মাছুদুর রহমান এবং ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস‍্যরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসির প্যাট্রন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন শওকত-উল-ইসলাম জিন্নাহ, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম, ড. মো. আব্দুর রাজ্জাক, সুরাইয়া আখতার জাহান, বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন।

আরও ছিলেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবির উদ্দিন প্রামানিক, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, এমএম গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম টিটু, গণপূর্ত অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আশরাফুল আলম, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জেনারেল ম্যানেজার মাজহারুল লিমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও বিপিসির কো-ফাউন্ডার-ট্রেজারার রিজভী আহমেদ বলেন, “বগুড়ার পেশাজীবী ও বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে”।

টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারী সকল খেলোয়াড়, সমর্থক, অতিথি ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা