× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২১ ঘণ্টা আগে

আপডেট : ২০ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামে লিমা আক্তার (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত লিমা আক্তার উপজেলার ধোকেরকুল গ্রামের মো. সুরুজ আলীর মেয়ে। তিনি ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চার বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

জানা যায়, নিহতের পরিবারের অভিযোগ, ধনবাড়ী পৌর এলাকার বন্দ-টাকুরিয়া গ্রামের দুবাই প্রবাসী মঞ্জু মিয়ার ছেলে মো. মারুফ হোসেন শান্তর সঙ্গে লিমার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের দাবি, গত ১১ জুলাই সকাল ১০টার দিকে শান্ত ফোন করে লিমাকে দেখা করার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর সারাদিন তারা বাইরে ছিলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানাজানি হওয়ার পর রাতের দিকে ছেলেপক্ষ স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা করে। পরে রাত আনুমানিক ১১টার দিকে লিমাকে তার বড় ভগ্নিপতি কাবেলের বাড়ির সামনের সড়কে জোরপূর্বক নামিয়ে রেখে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।

পরিবার আরও জানায়, রবিবার বেলা ১১টার দিকে বড় বোনের বাড়ির একটি কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লিমাকে ঝুলতে দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়রা ধনবাড়ী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আগামীকাল মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা