× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাক ও ৪৪ বস্তা চিনিসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ১৯:৪১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি পণ্যসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি পণ্যসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি পণ্যসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি ও ডাকাতির কাজের ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ 

গ্রেপ্তারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন- ঢাকা জেলার কদমতলী এলাকার সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার ওমর ফারুক ও পটুয়াখালী জেলার ধুমকি থানার শহীদ মীর। 

এ বিষয়ে রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, বিগত ২ জুলাই রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই ট্রাক ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ৪৪ বস্তা চিনি ও ডাকাতির কাজে ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ডাকাত দলের ওই ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা