× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় ২৩ পরিবারকে বিআরটিএ’র চেক হস্তান্তর

​ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ১৯:০৪ পিএম

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ  চেক হস্তান্তর করে। প্রবা  ফটো

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চেক হস্তান্তর করে। প্রবা ফটো

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে রবিবার (১২ জুলাই) দুপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেকগুলো হস্তান্তর করে।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ফেনী জেলার ২৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

​বিআরটিএ ফেনী সার্কেল অফিস জানায়, ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ২১টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫ লাখ টাকা ও গুরুতর আহত ২টি পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার আর্থিক সহায়তার মঞ্জুরিকৃত চেক দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার অর্থ তুলে দেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় যে ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে, সরকারের এই মানবিক সহায়তা ভুক্তভোগী পরিবারগুলোর দুঃখ কিছুটা লাঘব করবে ও তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আল ফয়সাল, ফেনী জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।

চেক গ্রহণকালে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা