× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে কর্মহীনরা পেলেন অটোরিকশা

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে কর্মহীন ৬ ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে কর্মহীন ৬ ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠি পৌরসভার আয়োজনে এবং শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় স্থানীয় অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে অটো রিকশা বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯ টায় ঝালকাঠি পৌরসভা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ৬ জন অসহায় মানুষের মধ্যে এই অটোরিকশাগুলো হস্তান্তর করা হয়।

অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যায়ে পৌর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এবং তাদের স্থায়ী আয়ের উৎস তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (রুটিন দায়িত্ব) মিজান সালাহউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার খান জসীম উদ্দীন।

পৌরসভা ও সমাজসেবা কার্যালয়ের এই যৌথ উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় সুবিধাভোগীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা