× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠি পৌরসভায় ৮৭ পরিচ্ছন্নতা কর্মীর পেনশন স্কিম চালু

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ঝালকাঠির পৌরসভায় রবিবার ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর পেনশন স্কিমের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠির পৌরসভায় রবিবার ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর পেনশন স্কিমের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠি পৌরসভার এক অনন্য ও মানবিক উদ্যোগে পৌরসভার নিজস্ব অর্থায়নে ৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীর জন্য “সমতা” পেনশন স্কিমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১০ টায় ঝালকাঠির পৌরসভার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনকল্যাণমুখী স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পৌরসভা এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে।

পেনশন স্কিম চালু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মমিন উদ্দিন।

এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন।

পৌরসভার এই উদ্যোগের ফলে পরিচ্ছন্নতা কর্মীদের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। এতে ঝালকাঠি পৌরসভা ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা