× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় কৃষককে গলাকেটে হত্যা

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া মাঝিপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের শনিবার (১১ জুলাই) গভীর রাতে ধরে বেকি দিয়ে শাহজালাল (৪৫) নামের এক কৃষককে গলাকাটা কেটে হত্যা করা হয়েছে।

নিহত শাহজালাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে। শাহজালাল দীর্ঘ কয়েক বছর ধরে বাঁশ শিল্পের পেশায় কাজ করে আসছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে তার স্ত্রী ঘরের মধ্যে এবং শাহজালাল ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গোঙরানোর শব্দ পায় তার স্ত্রী গোলেদা বেগম। পরে বারান্দার কক্ষে স্বামীকে গলাকাটা অবস্থায় দেখতে পায় তিনি। এ সময় গলাকাটায় হত্যায় ব্যবহৃত ছুরিটি লাশের পাশেই পড়েছিল। এসময় তার আত্মচিৎকারে আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত শাহজালালের ছেলে অটোচালক পাঞ্জু মিয়া জানায়, তার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন তার বাবাকে খুন করে পালিয়েছে। পালানোর সময় তার মা তাকে দেখেছে। গোলাম হোসেন সব সময় তার পরিবারে অশান্তি করত, তার বউকে মাঝেসাঝে কোনো কারণ ছাড়াই প্রচন্ড মারপিট করতো। সেটা নিয়ে তারা সবাই বাধা দিতো। চাচা হিসেবে তার বাবা প্রতিবাদ করতো। সর্বশেষ কোদাল দিয়ে ওর বউকে মারপিট করার কারণে ৫ মাস আগে গোলামের বউ বাবার বাড়ি গিয়ে আর আসেনি, এখন ঢাকায় থাকে। সেই ক্ষোভেই তার বাবাকে গোলাম হোসেন খুন করেছে।

এ ব্যাপারে ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, হত্যায় ব্যবহৃতটি ছুরিটি লাশের পাশে থেকে উদ্ধার করা হয়েছে। বারান্দার একটি রুমের পাটাতনের নিচের অংশ খুলে রুমের ভেতরে ঢুকে গলাকেটে খুন করা হয় শাহজালালকে। ঘটনার সাথে জড়িত আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা