× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে এক সপ্তাহে হামে আক্রান্ত ২৯, মৃত্যু ৫

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ৪ থেকে ১০ জুলাই পর্যন্ত এক সপ্তাহে সিলেট বিভাগে হামের নমুনা পরীক্ষার জন্য গড়ে প্রতিদিন ১৬টি করে, মোট ১১২টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

একই সময়ে প্রতিদিন গড়ে ৩০ জন নতুন হাম-উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৯ জন।

এক সপ্তাহে সন্দেহজনক হামে সিলেট বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার গোলাপগঞ্জে ১ জন, সুনামগঞ্জে ৩ জন এবং হবিগঞ্জে ১ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত সিলেট জেলায় হামে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জন। আর সিলেট বিভাগে এ পর্যন্ত হামে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮৯ জন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক।

স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন আক্রান্তদের বেশিরভাগই হামের টিকা পায়নি। বিশেষ করে অনেক শিশু অসুস্থ থাকায় সময়মতো টিকা দেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি অভিভাবকদের অসচেতনতার কারণেও অনেক শিশু টিকাবঞ্চিত থাকছে, যা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা