× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজ কৃষক ও পর্যটকের মরদেহ উদ্ধার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

কৃষক ও পর্যটকের মরদেহ দুই দিন পর রবিবার (১২ জুলাই) উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রবা ফটো

কৃষক ও পর্যটকের মরদেহ দুই দিন পর রবিবার (১২ জুলাই) উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রবা ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ এক কৃষক এবং নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ এক পর্যটকের মরদেহ দুই দিন পর রবিবার (১২ জুলাই) উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। 

স্থানীয়রা জানান, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মোড়ল বাড়ীর বাসিন্দা কৃষক সিরাজ মোড়ল (৪৫) গত শুক্রবার সকাল ৮টার দিকে ছেলেকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে ঘাস কাটতে গিয়ে ফেরার পথে নদীর মাঝামাঝি এলাকায় নৌকাটি ডুবে নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন, জেলেরা, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।  আজ  রবিবার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেলে পুলিশ জানতে পেরে উদ্ধার করে।

অপরদিকে, একই দিন নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের শফিকুল ইসলাম তুলুর (২৯) মরদেহ অবশেষে  আজ রবিবার (১২ জুলাই) ভোর ৬টার দিকে কাঁঠালিয়া এলাকার হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি শফিকুল ইসলাম তুলুর বলে শনাক্ত করেন।

জানা যায়, গত শুক্রবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। বিকেলে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হলে নৌকা মেরামতের অপেক্ষায় শফিকুল ইসলাম তুলুসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে তুলু গভীর পানিতে তলিয়ে যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, সিরাজ মোড়লের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

অন্যদিকে, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা