× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতি

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫২ মিনিট আগে

পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য হাতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য হাতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে।

টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে শনিবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ জানায়, টানা বৃষ্টিতে মাটি নরম হয়েছিল। পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় হাতিটি পা পিছলে গভীর ঢালে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয় এবং তার পেটের চামড়া চিড়ে যায়। পরে আর উঠে দাঁড়াতে পারেনি।

আহত হাতিটিকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। একই সঙ্গে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বন বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ বলেন, “খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেটেরিনারি চিকিৎসক হাতিটির চিকিৎসা করছেন”।

কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে হাতিটি সুস্থ হয়ে উঠতে পারে বলে আশা করছেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, “পাহাড় থেকে পড়ার পর হাতিটি গুরুতর আহত হয়। বর্তমানে এটি মাটিতে শুয়ে আছে এবং খুব সামান্য নড়াচড়া করতে পারছে। ধারণা করা হচ্ছে, হাতিটির পেটে গুরুতর আঘাত পেয়েছে”।

তিনি আরও জানান, হাতিটির চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। হাতিটিকে সুস্থ করার পর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বনে অবমুক্ত করা হবে। প্রয়োজন হলে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা