× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

৩ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও দুটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

শনিবার (১১ জুলাই) সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১২টার দিকে আলীনগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় জঙ্গলের মধ্যে অবস্থান নেয়। 

বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা বস্তা ও বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে স্কচটেপ দিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি পুরনো বাইসাইকেল জব্দ করে। জব্দ মোবাইল ফোনের ডিসপ্লে ও বাইসাইকেলসহ মোট জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা