× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালালের মাজারে ১৯ দিনে দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

শাহজালালের মাজারে টাকা গণনার দৃশ্য।

শাহজালালের মাজারে টাকা গণনার দৃশ্য।

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়েছে। দ্বিতীয় দফায় মাত্র ১৯ দিনে দানবাক্স ও ডেগ থেকে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স ও ডেগ খুলে টাকা গণনা শুরু হয়। দিনব্যাপী গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাপ্ত অর্থের হিসাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।

গণনা শেষে কমিটির অফিসিয়াল হিসাব অনুযায়ী, নগদ বাংলাদেশি টাকার পাশাপাশি সোনা, রুপা, গবাদি পশু এবং বিশ্বের ১২টি দেশের মুদ্রা পাওয়া গেছে। প্রাপ্ত গবাদি পশুর মধ্যে একটি গরু ও ৪০টি ছাগল লঙ্গরখানায় রান্না করে বিতরণ করা হয়েছে। টাকা গণনার সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাজারের আর্থিক ব্যবস্থাপনা তদারকিতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ জুন জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো মাজারের দানবাক্স খোলা হয়। সেসময় মাত্র চার দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা