× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় শুক্রবার রাত ৮টায় ৩০ হাজার পিস ইয়াবা মাদক জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় শুক্রবার রাত ৮টায় ৩০ হাজার পিস ইয়াবা মাদক জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় শুক্রবার রাত ৮টায় এসব মাদক জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্ট গার্ড স্টেশন টেকনাফ থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়”।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা