× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যার্তদের খোঁজখবর রাখছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

বন্যাদুর্গত চট্টগ্রামের ফটিকছড়িতে ত্রাণ বিতরণ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্যাদুর্গত চট্টগ্রামের ফটিকছড়িতে ত্রাণ বিতরণ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে আসছেন বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় হালদা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তাকে প্রধানমন্ত্রীর বলেছেন “আপনি খবর নেন, মানুষের কী প্রয়োজন দেখেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেন”।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী আমাকে আপনাদের (বন্যাদুর্গত মানুষের) খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি ২৪ ঘণ্টা দেশ ও দেশের মানুষের কথা ভাবেন। যেকোনো দুর্যোগে সরকার আপনাদের পাশে আছেন।”

এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। বন্যার্ত মানুষের সহায়তায় সরকার সবসময় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহীনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা